খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন, ১৪৩৩

৩৪ লাখ শিশুকে টিকা দিতে দেশজুড়ে দ্বিতীয় দফার হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
৩৪ লাখ শিশুকে টিকা দিতে দেশজুড়ে দ্বিতীয় দফার হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু

ছবি সংগৃহীত

 নিজস্ব প্রতিবেদক: 

দেশজুড়ে দ্বিতীয় দফার বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদেরও এ ক্যাম্পেইনের আওতায় আনা হবে।

এবার ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টায় রাজধানীর বনানীর ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইলের টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন করা হবে। এতে উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এর আগে গত রোববার সচিবালয়ে হামের বিশেষ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় গত এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত সারা দেশে হামের টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়। ওই কর্মসূচিতে এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। এতে লক্ষ্যমাত্রার ১০২ থেকে ১০৪ শতাংশ পর্যন্ত অর্জিত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, পরবর্তী সময়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনে দুই কোটি ২৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ দেওয়া হয়। তখন দেখা যায়, আগের টিকাদান কর্মসূচিতে প্রায় ৪৩ লাখ শিশু বাদ পড়েছে। পরে মপ-আপ ক্যাম্পেইনের মাধ্যমে এরই মধ্যে আরও ১৯ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

এতে এখনো ২৪ লাখ শিশু টিকার বাইরে রয়েছে। এর সঙ্গে গত তিন মাসে ছয় মাস বয়স পূর্ণ করা আরও প্রায় ১০ লাখ শিশু যুক্ত হয়েছে। ফলে এবার মোট ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাখাওয়াত হোসেন জানান, গত ১০ সেপ্টেম্বর ইউনিসেফের কাছ থেকে আরও ৪৩ লাখ ডোজ হামের টিকা সংগ্রহ করা হয়েছে। এর আগে সরকারের মজুদে ছিল ১৫ লাখ ডোজ।

সব মিলিয়ে বর্তমানে ৫৮ লাখ ডোজ টিকা রয়েছে। ১০ শতাংশ ওয়েস্টেজ হিসাব করার পরও প্রায় ৫২ লাখ ডোজ টিকা থাকবে। ফলে ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার পরও অতিরিক্ত টিকা মজুদ থাকবে।

 তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম 

আলোর মিছিলে নবাগত মুখ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আলোর মিছিলে নবাগত মুখ

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি

মোঃ হাসান মাহমুদ জয় | কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ সভাপতি মাহমুদুল হাসান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান। 

এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা ও সমাপনী বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন। আরো উপস্থিত ছিলেন পিন্ট ইলেক্ট্রনিক মিডিয়া গণমাধ্যম কর্মী অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি আইসিটি প্রশিক্ষণ এবং সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শত শত নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরিশেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক নানা পরামর্শের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক 

আলোর মিছিলে নবাগত মুখ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ

গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবা সহ ছাত্রদল নেতা গ্রেফতার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:০১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবা সহ ছাত্রদল নেতা গ্রেফতার

ছবিতে গ্রেফতার ছাত্রদল নেতা

সাইফুল ইসলাম |গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মো. জুয়েল রানা নামে উপজেলা ছাত্রদলের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার জোনাসুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

 গ্রেপ্তার হওয়া জুয়েল রানা জোনাসুর এলাকার হারুন শেখের ছেলে এবং কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবাসহ জুয়েলকে আটক করা হয়। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় নতুন করে মামলা দায়েরের পর রবিবার দুপুরে জুয়েল রানাকে আদালতে হাজির করা হয়। পরবর্তীতে বিচারকের নির্দেশে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এলাকায় মাদকের বিস্তার রোধে ডিবির এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক